ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ শেষ করতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৮:২১:৫০
যুদ্ধ শেষ করতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান ইরানের যুদ্ধ শেষ করতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান ইরানের
 
নিজস্ব প্রতিবেদক
চলমান সংঘাতের অবসানে চূড়ান্ত ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বর্তমানে দেশটির ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করাই ইরানের প্রধান লক্ষ্য। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আরোপিত অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্ত নিশ্চিত করা।
 
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। বিশেষ করে পাকিস্তান সফর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরাঘচি স্পষ্ট করেন, ইরান পাকিস্তানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফর প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না।
 

তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান কূটনৈতিক পথে সমাধানের প্রতি আগ্রহী হলেও যুদ্ধ বন্ধে তাদের শর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ