ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৭:১৩:৫১
চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার
 
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি পুকুর থেকে মো. শুক্কুর আলম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 
শনিবার সকালে পাহাড়তলীর কাজী মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত শুক্কুর আলম নগরীর হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি সিডিএ মার্কেটে গাড়ির ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন।


স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে পানিতে ফেলে রাখা হতে পারে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার চোখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ