ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তবু ইরান থেকে তেল সরবরাহ অব্যাহত ভারতের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৬:০৯:০৪
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তবু ইরান থেকে তেল সরবরাহ অব্যাহত ভারতের মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তবু ইরান থেকে তেল সরবরাহ অব্যাহত ভারতের
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেও ইরান থেকে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভারত। অর্থ পরিশোধেও কোনো বাধা নেই বলেছে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়। খবর আলজাজিরার।


ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধনাগারগুলো নিরবচ্ছিন্নভাবে তাদের অপরিশোধিত তেলের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে, যার মধ্যে ইরান থেকেও সরবরাহ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ভারতীয় রিফাইনারিগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত ক্রুড তেলের চাহিদা পূরণ নিশ্চিত করেছে।’
 

বিবৃতিতে আরো বলা হয়, ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে কোনো ধরনের অর্থপ্রদানের জটিলতা নেই—এমন গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।
 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ভারতের এই অবস্থান দেশটির জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার কৌশলেরই অংশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ