নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।
শনিবার দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সেসব ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতারা ভবিষ্যতে নির্বাচন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহিতার আওতায় থাকবে।