ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৫:২৬:১২
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাবটি দেওয়া হয়েছিল। তবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা নির্দিষ্ট দেশটির নাম উল্লেখ করা হয়নি।

তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ খবর এমন এক সময়ে এলো যখন সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ আরো জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিশ্চিত করতে তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে ইরানের হামলার পর।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবের জবাবে ইরান লিখিতভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মাধ্যমে তার জবাব দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ