ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো বাস, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৩:২৯:৩৮
নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো বাস, আহত ১৫ নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো বাস, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
এক্সপ্রেসওয়ের ঢাকা-ভাঙ্গা-মাওয়া পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতু পার হবার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানানামক স্থানে নিয়ন্ত্রণ হারায়। এসময় উল্টে সড়কে আছড়েপড়ে বাসটি। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় মারা যায়নি কেউ। তবে আহত হয়েছে কয়েকজন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল বিঘ্ন হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সড়িয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দ্রুত গতির কারনে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ