ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭টি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৩:১৫:৩৩
ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭টি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭টি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
শুক্রববার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পৃথক দুটি ঘটনায় একটি এফ-১৫ ও একটি এ-১০ বিমান হারায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি যুদ্ধবিমান ধ্বংস হলো।

 
গত ২ মার্চ কুয়েতের আকাশে তিনটি এফ-১৫ বিমান ভূপাতিত হয়। বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সপ্তাহে জানান যে, ওই তিন পাইলট ইরানের ওপর চালানো বিমান হামলায় পুনরায় সম্পৃক্ত হয়েছেন।


গত ১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ জেট ট্যাংকার বিধ্বস্ত হলে ছয়জন মার্কিন বিমান ক্রু নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, জ্বালানি সরবরাহকারী বিমানটি শত্রু বা মিত্রপক্ষের গুলিতে ভূপাতিত হয়নি, বরং ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নেওয়ার সময় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তারা আরো জানায়, দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছিল।

এছাড়া ২৭ মার্চ সিএনএনের জিওলোকেশন করা ছবিতে দেখা যায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় টারম্যাকে থাকা একটি বিমান ধ্বংস হয়ে গেছে। সিএনএন জানায়, বিমান ঘাঁটিতে এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা সদস্য আহত হন। সূত্র জানায়, মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও, গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ধারণা করা হচ্ছে বিমানটি ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ