ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১২:২৯:২৭
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির নাম আইজা। বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান। বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়।

 
আইজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ দিনে ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।


উল্লেখ, কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে আফরান (৮মাস)। স্বজনদের দাবি নার্সদের দায়িত্ব হীনতার কারণে আফরানের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ