ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১২:১০:২৪
চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
   নিজস্ব প্রতিবেদক
চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: উজ্জল খান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর অভিযানে চুরি মামলার প্রধান এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মো: উজ্জল খান (৩৫)’কে রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকা* থেকে গ্রেফতার করেছে।

 গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ০৩/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায়* র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *রাজবাড়ী জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মোঃ উজ্জল খান (৩৫),* পিতা- মোঃ আদিল উদ্দিন খান, গ্রাম- রামকান্তপুর মধ্যপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং- ২৩, তারিখ- ১৫/০১/২০২৬ খ্রি., ধারা- ৪৬২/৩৮০ পেনাল কোড ১৮৬০ এর অধীনে দায়েরকৃত চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও, রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং- ২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

 উল্লেখ্য, গত ১৫/০১/ ২০২৬ তারিখ ভোর অনুমান ০৪.৪২ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার মোঃ সৌরভ মল্লিক (২২) এর দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মোঃ উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ