ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ২২:৪৬:২১
মঠবাড়িয়ায় ২০ মন  ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা মঠবাড়িয়ায় ২০ মন ওজনের বিলুপ্ত প্রায় খটক মাছ জব্দ করে প্রশাসনের মাটি চাপা

মঠবাড়িয়া (পি‌রোজপুর)

বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে সেই মাছ নিমালে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের  মোঃ হোসেন শরিফ পাচঁ লাখ টাকায় মাছটি কিনেন জেলেদের  কাছ থেকে। বুধবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। খটক মাছ ৫ লক্ষ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান । মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে ব্যপক কৌতুহল সৃষ্টি হয়।

এরপর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি টের পেয়ে মাছটি  জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরীক্ষার জন্য কিছু মাছ ল্যাবে পাঠানো হয়।এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।
মঠবা‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) সুদীপ্ত দেবনাথ জানান, খটক মাছ বি‌ক্রির খবর পে‌য়ে তাৎখ‌নিক জব্দ ক‌রি। এসময় মাছ ব‌্যবসায়ী পা‌লি‌য়ে যায়।

বা‌গেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন হো‌সেন জানান, বিলুপ্তপ্রায় খটক মাছ‌টি মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রশাসন জব্দ ক‌রে‌ছে। খবর পে‌য়ে মাছ‌টির হার‌পিক দি‌য়ে মা‌টি চাপা দেয়া হয় এবং কিছু মাছ ল‌্যা‌বে টেষ্ট করার জন‌্য ল‌্যা‌বে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ