ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​৮২.৪৫ শতাংশের উপস্থিতিতে গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ২০:১৪:৪৮
​৮২.৪৫ শতাংশের উপস্থিতিতে গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন ​৮২.৪৫ শতাংশের উপস্থিতিতে গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শিক্ষাবর্ষের 'বি' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

'বি' ইউনিটে ৯৩ হাজার ১০২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৮২.৪৫ শতাংশ। এর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ উপস্থিতি হার ৮৮.৮১ শতাংশ এবং সর্বনিম্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যার উপস্থিত হার ৬১ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রায় সকল কেন্দ্রে উপস্থিতি সংখ্যা ভালো ছিল। তবে দুই একটি কেন্দ্রে উপস্থিতি সংখ্যা কম ছিল। অনুপস্থিতির হার ১৭.৫৫ শতাংশ অর্থাৎ অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৪০ জন পরিক্ষার্থী। এবং  খুব শীঘ্রই 'বি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ