ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশক্তি নেত্রী হৃদির সঙ্গে বিয়ে আবু বাকের মজুমদারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৭:৫২:১৩
ছাত্রশক্তি নেত্রী হৃদির সঙ্গে বিয়ে আবু বাকের মজুমদারের ছাত্রশক্তি নেত্রী হৃদির সঙ্গে বিয়ে আবু বাকের মজুমদারের
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন।
 
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে এক ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রী রাফিয়া রেহনুমা হৃদি-ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ছাত্রশক্তি নেতাকর্মী, ঘনিষ্ঠ সহযোদ্ধা ও সহপাঠীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে উভয় পরিবারের সদস্যরাও অংশ নেন।

জানা গেছে, আবু বাকের ও হৃদি দুজনই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং আন্দোলনের সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বর্তমানে হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। হৃদিও একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নবদম্পতির ছবি শেয়ার করে তাদের জন্য শুভকামনা জানান। এছাড়া সাবেক সমন্বয়ক আব্দুল কাদের-সহ অনেকেই নতুন জীবনের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ