গুচ্ছের বি ইউনিটে ভর্তিচ্ছুদের সহায়তায় শাখা ছাত্র ইউনিয়ন
গুচ্ছের বি ইউনিটে ভর্তিচ্ছুদের সহায়তায় শাখা ছাত্র ইউনিয়ন
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
শুক্রবার(৩ এপ্রিল) ইবি মেইন গেইটে এ হেল্প ডেস্কটি শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইবি ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দদের সহযোগিতায় ফুল,পানি, কলম, স্যালাইন, ওষুধ, ফাইলসহ বিভিন্ন সামগ্রী ভর্তিচ্ছুদের মাঝে বিতরণ করা হয় ।
শিক্ষার্থীরা বলেন, আমরা এখানে পরীক্ষার কেন্দ্রে এরকম সহযোগিতা পাবো সেটা ধারণার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারী।
এক অভিভাবক বলেন, অচেনা জায়গায় পরিক্ষার্থীদের নানান সহযোগিতা এবং আমাদের জন্য এমন স্বস্তির জায়গা করে দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
সংগঠনটির দায়িত্বশীল বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বি-ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসা সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তার লক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে আজকে এই হেলপ ডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা এখানে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খাবার পানীয় এবং টিস্যুসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করছি। শিক্ষার্থীদের যেকোন ধরনের সমস্যার সহায়তা করার উদ্দেশ্যে আমরা সবসময় প্রস্তুত আছি। এই ১৭৫ একরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের পক্ষ থেকে সকলকে ইসলামী স্বাগতম এবং অভিনন্দন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স