ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল বিজয়ী


আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৫:২৭:০৪
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল বিজয়ী কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল বিজয়ী

 

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা, ৩ এপ্রিল ২০২৬

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ বিজয়ী হয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এই প্যানেল জয়লাভ করেছে।

সভাপতি পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সহিদ উল্লাহ, আর সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির মাহাবুবুল হক খন্দকার।

বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন:

  • সহ-সভাপতি: অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত)
  • ট্রেজারার: অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি)
  • লাইব্রেরি সেক্রেটারি: অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত)
  • এনরোলমেন্ট সেক্রেটারি: অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি)
  • রিক্রিয়েশন সেক্রেটারি: অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)

আওয়ামী লীগ সমর্থিত ‘নিরপেক্ষ পরিষদ’-এর মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম জয় লাভ করেন।

এবার ভোটে মোট ভোটার ছিলেন ১,২৮৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, যেখানে ১,২৫৩টি ভোট কাস্টিং হয়। ভোট গ্রহণ ও গণনা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। ফলাফল শুক্রবার বেলা ১১টায় ঘোষণা করা হয়।

এই নির্বাচনে বিএনপি সমর্থিত ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ’ এবং ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী আকাশ’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ