ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​শেখ সাদীর অভিনয়ে অভিষেক, আসছে ‘শহরের নতুন অতিথি’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৪:৩৮:০৫
​শেখ সাদীর অভিনয়ে অভিষেক, আসছে ‘শহরের নতুন অতিথি’ ​শেখ সাদীর অভিনয়ে অভিষেক, আসছে ‘শহরের নতুন অতিথি’

বিনোদন প্রতিবেদকঃ
বাংলা সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ সাদী অভিনয়ে অভিষেক ঘটাতে যাচ্ছেন। তার প্রথম একক রোমান্টিক নাটক ‘শহরের নতুন অতিথ' শিগ্রহী মুক্তি পেতে যাচ্ছে।

নাটকটিতে শেখ সাদীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সংগীত জগতের পরিচিত এই শিল্পীকে এবার ভিন্ন এক পরিচয়ে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

নাটকটি প্রযোজনা করেছে দেশের উদীয়মান প্রযোজনা প্রতিষ্ঠান বিগ সিটি কমিউনিকেশন্স। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মানসম্মত কনটেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকমহলে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে।

নির্মাতা জানান, রোমান্টিক ঘরানার এই নাটকে আধুনিক শহুরে জীবনের প্রেক্ষাপটে প্রেম, সম্পর্ক ও বাস্তবতার সমন্বয়ে একটি ভিন্নধর্মী গল্প তুলে ধরা হয়েছে। তার প্রত্যাশা, নাটকটি দর্শকদের জন্য একটি আবেগঘন ও উপভোগ্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

এই নাটকটি শেখ সাদীর ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো এককভাবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

নাটকের বিশেষ আকর্ষণ হিসেবে একটি রোমান্টিক গান ‘আমিও যে রাজি’ আগামী ৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬টায় Big City Drama ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান বিগ সিটি কমিউনিকেশন্স জানায়, নতুন প্রতিভা ও ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে কাজ করার ধারাবাহিকতায় এই নাটকটি নির্মাণ করা হয়েছে এবং এটি দর্শকদের কাছে সমাদৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘শহরের নতুন অতিথি’ নাটকটি আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখে Big City Drama ইউটিউব চ্যানেলে মুক্তি পা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ