ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি ‘আক্তার হোসেন’ সিলেট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১১:৫২:৪৭
র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি ‘আক্তার হোসেন’ সিলেট থেকে গ্রেফতার র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি ‘আক্তার হোসেন’ সিলেট থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক​


র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে বোন

হত্যা মামলার প্রধান আসামি ‘আক্তার হোসেন’ সিলেট থেকে

গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।

 ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মাহমুদা বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার
বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকার বাসিন্দা। ভিকটিমের স্বামী এবং ছেলে মালয়েশিয়া
প্রবাসী এবং তিনি তার এক মেয়েকে নিয়ে দেশে বসবাস করেন। ০১নং বিবাদী আক্তার হোসেন
ভিকটিমের আপন ছোট ভাই এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে ভিকটিমের মামলা মোকদ্দমা ও
টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল। গত ১৭/০৩/২০২৬খ্রি. রাত আনুমানিক ০২.০০ ঘটিকার
সময় ০১নং বিবাদী একজন লোক নিয়ে ভিকটিমের বাড়িতে যায় এবং টাকা পয়সা নিয়ে
ভিকটিকমের সাথে ঝগড়া করে ও ভিকটিমকে হত্যার হুমকি দেন। এরই জের ধরে ঘটনার দিন গত
২০/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২৩.০০ ঘটিকা হতে ২১/০৩/২০২৬ খ্রি. ভোর অনুমান
০৫.৪০ ঘটিকার মধ্যে যে কোন সময় ০১নং বিবাদী অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরাসহ

ভিকটিমের বসত ঘরে ঢুকে ভিকটিমকে গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত পা বেঁধে
শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। ২১/০৩/২০২৬খ্রি. তারিখ ঈদের দিন সকাল বেলা ভিকটিমের
পিতা ভিকটিমের বাড়িতে গিয়ে দেখেন যে, গরুর গোয়াল ঘরের বাঁশের খুঁটির সাথে হাত পা
বাঁধা ভিকটিমের মৃতদেহ পড়ে আছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া
জেলার বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ
সারাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের
সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত
শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া
এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল অদ্য ০২ মার্চ ২০২৬ খ্রি. তারিখ
আনুমানিক বিকাল ১৬.১৫ ঘটিকার সময় এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকায়
অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মামলা নং-১৪, তারিখ-
২২/০৩/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে
ভাইয়ের হাতে বোন হত্যা মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম
হয়। গ্রেফতারক...ত আসামি- আক্তার হোসেন (৩২), পিতা- মোঃ নাছির উদ্দিন, সাং- আকানগর,
থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ