ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৭:০০:৪২
বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বাঁশখালীতে নিজ মাকে হত্যা মামলার আসামি ছেলে ও পুত্রবধূকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 
বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী থানার বৈলছড়ী ইউপির, পূর্ব- বৈলছড়ীর অভ্যারখিল এলাকার জনৈক মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, ২০২৫ সালের ৫ জুন ছেলে কাসেম তার মা রেহেন বেগমকে গলা কেটে হত্যা করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ