ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৫:৪০:২৩
বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (৩০) পিতা মো. সেলিম এবং আলা উদ্দিন (৩৩) অজ্ঞাত নামে দুজন নিহত হন। বৃহস্প্রতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকসের টিনসেট ঘরে দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত দুজনের লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের বাসিন্দা।

 
শ্রমিক মো. আলাউদ্দীন বলেন, দুজনই ইটের ভাটায় লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে টেনে থাকা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হলে সর্টশার্কিটে তারা ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।


পরিবার সূত্রে মা রাশেদা বেগম বলেন, রুবেল তার ছেলে। সে শ্বশুর বাড়িতে থাকে। সেখানে তার স্ত্রী তিন মেয়ে রয়েছে। সে ইটের ভাটায় কাজ করে।

মো. রুবেল সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের পুত্র। মৃত আলাউদ্দিনের পরিবারের কোনো খোঁজ মেলেনি।

মৃত দুজনের লাশ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দায়িত্বরত পুলিশের এসআই হিমেল চাকমা বলেন, লাশের নাম-ঠিকানার তথ্য যাচাই-বাছাই চলছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজন এখনো পাওয়া যায়নি। তাদের লাশ জেলা সদর মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা. মো.মাহবুবুর রহমান মৃত্যু বিষয়ে নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ