ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক মাসে নানা উদ্যোগ নিয়েছে ডিএসসিসি প্রশাসন


আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৫:২১:২৬
এক মাসে নানা উদ্যোগ নিয়েছে ডিএসসিসি প্রশাসন এক মাসে নানা উদ্যোগ নিয়েছে ডিএসসিসি প্রশাসন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, সীমিত বাজেট থাকা সত্ত্বেও নগরের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ শুরু হয়েছে। তার লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলা।

এ সময় তিনি জানান, পরিবেশ উন্নয়নে পার্ক ও খেলার মাঠে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং নিজস্ব নার্সারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, কালভার্ট পরিষ্কার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পাম্প প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া নাগরিক সেবা সহজ করতে কবরস্থান ও শ্মশানের ফি কমানো হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে মাতুয়াইল এলাকায় আধুনিক প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি মশক নিয়ন্ত্রণ, ফুটওভার ব্রিজ চালু, মোবাইল কোর্ট পরিচালনা এবং সায়েদাবাদ বাস টার্মিনালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসক আরও জানান, রাজস্ব বৃদ্ধি, ট্রেড লাইসেন্স হালনাগাদ এবং নগর সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ