ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাসের বিনাশ্রম কারান্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৪:৪২:৫৫
​কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাসের বিনাশ্রম কারান্ড ​কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাসের বিনাশ্রম কারান্ড
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভার বালিগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে একজনকে ১ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১টি মামলা দায়ের করা হয়।

অভিযানে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালিগাঁও এলাকার মৃত মনিন্দ্র দাসের ছেলে মৃদুল দাস (৫২) কে দোষী সাব্যস্ত করে ১ (এক) মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচার জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।

এসময় বেঞ্চসহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ