ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিল মাসে জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৪:০৮:১০
এপ্রিল মাসে জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ এপ্রিল মাসে জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 

ইরান যে ছয়টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে, তার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজটি দেশে এলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

তিনি বলেন, গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ১ এপ্রিল উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ