বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার - ৪
বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার - ৪
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিজানুর রহমান (৩৫), সে বাঘা থানার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের খাকছার আলীর ছেলে ও মোঃ সিফাত ইসলাম (২৩), সে একই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে, মোঃ দুর্জয় হোসেন (১৯), সে বাঘা থানার মহদীপুর (নতুনপাড়া) গ্রামের হাজিফুর রহমানের ছেলে ও মোঃ রাজেস আলী (২১), সে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি জানতে পারেন, আলাইপুর মহাজনপাড়া গ্রামের এমদাদুল হকের বাড়ির সামনে কয়েকজন মাদক কারবারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা-সহ তাদের গ্রেফতার করে এসআই মোঃ স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স