ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ইবিতে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব-রাজিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০১ ১৭:৪২:৩৬
​ইবিতে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব-রাজিব ​ইবিতে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব-রাজিব

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল-ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজীব সাহা। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক মেধাবী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলম স্যারের অনুমোদনক্রমে এবং সংগঠনের সাবেক তিনজন সভাপতি— আল-আমিন, অমিত হাসান রাহিত ও মোয়াজ্জেম হোসেন আদনান এর সম্মতিক্রমে আগামী এক (০১) বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটি নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, “নরসিংদী জেলার শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে আমরা কাজ করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

সাধারণ সম্পাদক রাজীব সাহা বলেন, “সকলকে সাথে নিয়ে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। সংগঠনকে একটি শক্তিশালী ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ