শমসেরনগরে উপবন ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
শমসেরনগরে উপবন ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘন্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শমসেরনগর রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার সাগর সিংহ জানান, মঙ্গলবার ৩১ মার্চ সকাল পৌনে ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর এলাকায় এঘটনা ঘটে। তিনি আরও জানান, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গেলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তবে বড় ধরনের বা অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটেনি।
ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় তিন ঘন্টা পর সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে এসে বিকল হওয়ার ইঞ্জিন সরিয়ে শমশেরনগর ষ্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স