ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩১ ০০:৩৭:৫২
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনের ইন্তেকাল গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনের ইন্তেকাল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন আর নেই। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এই লড়াকু নেতা। উল্লেখ্য যে, গত ২৪ মার্চ মামুনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ উদ্দিন নিলু মাস্টার মৃত্যুবরণ করেছিলেন। বাবার মৃত্যুর মাত্র সাত দিনের মাথায় তাঁর এই প্রয়াণে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ইকরাম হোসেন মামুন ২০০২ সালে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং ২০০৪ সালে সভাপতি নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বোকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন বলেন, ইকরাম হোসেন মামুন ছিলেন একজন দুঃসাহসী নেতা, যিনি দলের দুঃসময়ে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ