পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলায় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে ডিবি পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানটি পঞ্চগড় সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকার হাইওয়ে সড়কের পাশে, স্থানীয় সুমনের ইলেকট্রিক দোকানের সামনে একটি ফাঁকা জায়গায় পরিচালিত হয়। বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে অভিযান চালিয়ে ৩৮ পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান পঞ্চগড় সদর উপজেলার সোনারবান এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল খালেক।
অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডিবি পুলিশের সদস্য আবু হোসেন, যার তৎপরতা ও পেশাদারিত্বের মাধ্যমে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স