ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ১৮:১৯:৫১
সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা


মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ


নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে এক মুদি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর শেরকোল ভাটো পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানকালে ‘আশা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোঃ আলতাফ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রোল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়।

অবৈধভাবে এসব তেল মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ