ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার দোহারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ১৩:৩২:৩৩
ঢাকার দোহারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ঢাকার দোহারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​

ঢাকার দোহারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে *গতকাল ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময়* র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *গতকাল ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময় ঢাকা জেলার দোহার থানাধীন মুকসুদপুর শান্তিনগর এলাকায় ১৩৮ (একশত আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪১,৪০০/- (একচল্লিশ হাজার চারশত) টাকা, সহ ০৪ (চার) জন* মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। *মো: রানা বেপারী (২৩),* পিতা- মো: মামুন বেপারী, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২।  *মোছা: নুরজাহান বেগম (২২),* স্বামী- আনোয়ার সরদার, সাং- শান্তিনগর, থানা- দোহার, জেলা- ঢাকা, ৩। *মো: সজীব বেপারী (২৩),* পিতা- মো: আনু বেপারী ও ৪। *মো: বিজয় সিকদার (১৯),* পিতা- মো: নান্নু সিকদার, উভয় সাং- বানিয়াবাড়ি-চল্লিশঘর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আসামিদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের *নগদ ১৫,৪৪০/- (পনের হাজার চারশত চল্লিশ)* টাকা উদ্ধার করা হয়।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দোহার সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। আসামি রানা বেপারী (২৩) এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ