কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১ মাসের বিনাশ্রম কারান্ড
কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১ মাসের বিনাশ্রম কারান্ড
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে একজনকে ১ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ১টি মামলা দায়ের করা হয়।
অভিযানে নাগরী ইউনিয়নের ধনুন এলাকার আলী আশরাফ সরদারের ছেলে সুমন সরদার (২৬) কে দোষী সাব্যস্ত করে ১ (এক) মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।
এসময় বেঞ্চসহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স