ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামিসহ ০২ জন হবিগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৯ ১৫:০২:১১
র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামিসহ ০২ জন হবিগঞ্জ  থেকে গ্রেফতার র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামিসহ ০২ জন হবিগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক​

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসির
নগরে ‘সাফিয়া
বেগম’ হত্যা মামলার প্রধান আসামিসহ ০২ জন হবিগঞ্জ

থেকে গ্রেফতার

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস
ভাবে কাজ করে যা”েছ।
টনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সাফিয়া বেগম (৬৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর
থানাধীন গন্না এলাকার বাসিন্দা। ভিকটিম ও তার পরিবারের লোকজন বিবাদীদের বাড়ির পূর্ব পাশের
রাস্তা দিয়ে দিয়ে চলাফেরা করেন। উক্ত রাস্তায় চলাফেরা করা সময় ভিকটিম ও তার পরিবারের লোকজনদের
বিবাদীরা প্রায়ই বাধাঁ প্রদান করত। এছাড়াও জায়গা জমি নিয়ে ভিকটিমের পরিবারের সাথে
বিবাদীদের আদালতে মামলা চলছে।

 এরই প্রেক্ষিতে ঘটনার দিন ২০/০২/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক
দুপুর ১৪.৩০ ঘটিকার সময় ভিকটিম বিবাদীদের বাড়ির পূর্ব পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদীরা
বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি
আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করলে ভিকটিম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে বিবাদীরা
ভিকটিম ও তার পরিবারের লোকজনদের হত্যার হুমকি প্রদান করে ঘটনা¯’ল থেকে চলে যায়। অতঃপর আশপাশের
লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক ভিকটিমের অব¯’া আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার্ড করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ০৪ দিন
চিকিৎসার পর ভিকটিমের অব¯’া আরও খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় গত
২৭/০২/২০২৬ খ্রি. তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের
ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই
প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা
তৎপরতা জোরদার করে।
 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং
সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৮ মার্চ ২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সদর থানাধীন রাজিউড়া ইউনিয়নের
উচাইল এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং- ০৪, তারিখ-
০৩/০৩/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার এজাহারনামীয় ০১নং ও ০৪নং পলাতক
আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারক...ত আসামিদ্বয়- ০১। মোঃ ইদন মিয়া (৬০), পিতা-
মৃত সমসু উদ্দিন এবং ০২। মোঃ মকসুদ আলি (৪০), পিতা- মোঃ ইদন মিয়া, উভয় সাং- গন্না, থানা-
নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর
করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের
গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ