ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা হতে খুলনা মহানগরীর সদর থানার দস্যুতা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি শাওনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৯ ১৩:৩১:২২
খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা হতে খুলনা মহানগরীর সদর থানার দস্যুতা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি শাওনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬। খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা হতে খুলনা মহানগরীর সদর থানার দস্যুতা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি শাওনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।
নিজস্ব প্রতিবেদক


খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা হতে খুলনা মহানগরীর সদর থানার দস্যুতা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি শাওনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।
 
 র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধী দের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৩/২৬ ইং তারিখ, রাত ২০:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন জননী ভাতের হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর সদর থানায় দায়ের করা দস্যুরা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি ১। শাওন (২৫), পিতা: আজগর, সাং: নাজিরঘাট, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
 
 মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১৬/০২/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ১০:১৫ ঘটিকার সময় ভিকটিম আকাশ শেখ (২৩) খুলনা সদর থানাধীন শেরে বাংলা রোড, নিরালা সেবা ক্লিনিকের দক্ষিণ পার্শ্বের রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ধৃত আসামি শাওনসহ অন্যান্য আসামিরা একটি ইজিবাইক যোগে ভিকটিমের সামনে এসে আসামিদের নিকটে থাকা ধারালো চাপাতি, রামদা ও ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে ভিকটিমের মাথার সামনের বাম পার্শ্বে এবং পিঠে গুরুতর রক্তাক্ত জখম করে তার ব্যবহৃত একটি রেজিস্ট্রশন নম্বর বিহিন "Suzuki Gixxer Monotone" মোটরসাইকেল ও  একটি "Infinix Note 50 Pro" স্মার্ট মোবাইল ফোন এবং ভিকটিমের পকেটে থাকা নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ডাকচিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার পূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে ভিকটিম কিছুটা সুস্থ হলে ভিকটিমের মা ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে খুলনা মহানগরীর সদর থানায় এজাহার দায়ের করেন।
 
 গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ