সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের সবাইকে নিয়ে কাজ করতে চাই
সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের সবাইকে নিয়ে কাজ করতে চাই মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ ::
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ ::
আসন্ন সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও জনবান্ধব নেতা মো. হারুন অর রশিদ হারুনকে ঘিরে ডালপালা মেলছে সাধারণ মানুষের নতুন স্বপ্ন। বিশেষ করে সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার দুর্গম ও প্রান্তিক জনপদের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেছেন তিনি।
সুরমা ইউনিয়ন পরিষদের একটি সভা শেষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, "আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ এবং প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করা। সুনামগঞ্জ দোয়ারা বাজার প্রতিটি গ্রাম ও অবহেলিত জনপদকে শহরের সুযোগ-সুবিধার আওতায় আনাই আমার প্রধান লক্ষ্য।
জনগণের প্রত্যাশা ও হারুন অর রশিদ প্রতিশ্রুতি: সুনামগঞ্জ দোয়ার বাজারে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটাররা একজন শিক্ষিত ও আধুনিক মনস্ক নেতৃত্ব খুঁজছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মো. হারুনু অর রশিদ একজন সফল ব্যবসায়ী হিসেবে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনি সুরমা ইউনিয়নের চেয়ারম্যান রাজনীতিবিদ হিসেবেও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন।
এ প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, "আমি কেবল পদের জন্য নয় বরং শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। বীর মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রকৃত সম্মান তখনই হবে যখন আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পারব। আমি চাই সুনামগঞ্জ সদর উপজেলা হবে একটি আদর্শ ও স্বনির্ভর জনপদ।
তিনি আরও বলেন, আমি চাই আমার এলাকায় মাদক মুক্ত এখানকার যুবক ছেলেমেয়রা শিক্ষিত হউক এলাকার উন্নয়ন রাস্তাঘাট প্রতিটি গ্রামে যেন পাকা করন হয় দুর্নীতি মুক্ত উপজেলা আপনাদের কে উপহার দিতে চাই তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স