ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিল থানা জামায়াতের ঈদ পূর্নমিলনী সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সরকার এড়াতে পারে না -সাইফুল আলম খান মিলন এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ২২:১৭:৫৩
হাতিরঝিল থানা জামায়াতের ঈদ পূর্নমিলনী সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সরকার এড়াতে পারে না -সাইফুল আলম খান মিলন এমপি হাতিরঝিল থানা জামায়াতের ঈদ পূর্নমিলনী সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সরকার এড়াতে পারে না -সাইফুল আলম খান মিলন এমপি
নিজস্ব প্রতিবেদক​

সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণেই এবারে ঈদ সুখকর, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন  ও আনন্দঘন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। 

তিনি আজ ২৮ মার্চ বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর মগবাজারস্থ বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানার আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাতিরঝিল থানা পূর্ব আমীর অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে ও পশ্চিম থানার সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মোকতার আলী, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন ও মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন ও ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজ্জাদ হোসাইন শিহাব প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, এবারের ঈদটি নির্বাচন পরবর্তী প্রথম ঈদ হওয়ায় মানুষ বিপুল সংখ্যায় গ্রামে ছুটে গিয়েছিল। কিন্তু যাতায়াতের পথ মোটেও সুখকর ছিল না। সড়ক ও রেলপথে চরম অব্যবস্থাপনার কারণে মর্মান্তিকভাবে আমরা অনেক স্বজনকে হারিয়েছি।

রেলগেটে লোক থাকছে না, ট্রেনের সংঘর্ষ হচ্ছে, অথচ দায়িত্বপ্রাপ্তরা কেবল অজুহাত দেখাচ্ছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তদন্ত বা বরখাস্তের মতো ধোঁয়াশা কাজ দিয়ে আসল সমস্যার সমাধান হবে না। বাসের অতিরিক্ত ভাড়া আদায় এবং ঈদযাত্রায় চাঁদাবাজির বিষয়ে সংশ্লিষ্টদের ব্যর্থতার দায়ভার নিতে হবে। কথা কম বলে কাজের মাধ্যমে এ সব দুর্ঘটনা ও জনদুর্ভোগ বন্ধ করতে হবে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা সহায়তা প্রদানকে ‘মশকরা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, মানুষের জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। সরকারের উচিত কেবল সমবেদনা না জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মজবুতভাবে দাঁড়ানো।

এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিটিসিএল (জিপিটি) স্কুলের মাঠটি স্থানীয় নারী ও শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। এছাড়া মধুবাগ এলাকার ঘিঞ্জি ও রাস্তার ওপর বসা বাজার সরিয়ে একটি পরিকল্পিত স্থানে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হাতিরঝিলসহ পুরো এলাকায় মশা নিধন কর্মসূচি জোরদার করতে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ