ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎মাধবপুরে বিজিবির কড়া অভিযান: দুই ট্রাকে লুকানো ভারতীয় পণ্য জব্দ, সিজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ১৫:৩৩:৪২
​‎মাধবপুরে বিজিবির কড়া অভিযান: দুই ট্রাকে লুকানো ভারতীয় পণ্য জব্দ, সিজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা ​‎মাধবপুরে বিজিবির কড়া অভিযান: দুই ট্রাকে লুকানো ভারতীয় পণ্য জব্দ, সিজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পরিচালিত পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শুক্রবার (২৭ মার্চ) ভোর ও সকালে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এসব অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে একটি আভিযানিক দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।

‎এরপর একই এলাকায় সকাল প্রায় ৯টার দি
কে আরেকটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ওই ট্রাকের বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।

‎৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

‎দুটি অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎বিজিবি জানিয়েছে,
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ