খুলনা ফুলতলায় অস্ত্র বেচাকেনার সময় দুই যুবক আটক, উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি,
খুলনা ফুলতলায় অস্ত্র বেচাকেনার সময় দুই যুবক আটক, উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি,
প্রতিনিধি খুলনা
খুলনার ফুলতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালিরঘাট এলাকায় (বিদ্যুৎ অফিস সংলগ্ন) এ অভিযান পরিচালিত হয়।
ফুলতলা থানা পুলিশের একটি চৌকস দল এসআই সফিউজ্জামান মোহনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, বালিরঘাট এলাকায় একটি অস্ত্র বেচাকেনার চক্র সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ মোবাইল হয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন:
তরিকুল ইসলাম সুমন শেখ (২৩), পিতা- সেলিম শেখ, গ্রাম- দামোদর কলোনি, থানা ও জেলা- খুলনা।
তানভীর চৌধুরী (২৪), পিতা- নাজমুল আহমেদ চৌধুরী, ঠিকানা- ফুলবাড়ীগেট, থানা- খানজাহান আলী, জেলা- খুলনা।
উদ্ধারকৃত মালামাল:
১টি দোনলা বন্দুক
২টি বিদেশি রিভলবার,
৯ রাউন্ড গুলি
পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অস্ত্র বেচাকেনার সাথে জড়িতদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত আছি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির কারণে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। পুলিশের এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স