ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​হবিগঞ্জে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ২২:৫৮:২০
​হবিগঞ্জে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু ​হবিগঞ্জে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমিকার অন্যত্র বিয়ে প্রেমিক মির্জা খান (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং সদর উপজেলার প্রথরেখ মহল্লার মোহাম্মদ সাক্তার মিয়ার ছোট ছেলে মির্জা খান এবং একই এলাকার প্রতিবেশী মোহাম্মদ দুলা মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে ভালোবেসে নিয়মিত অডিও-ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখত এবং মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ হইত। কিছুদিন পূর্বে

হঠাৎ করে বৃষ্টি আক্তারের বিবাহ হয় মোবাইলের মাধ্যমে প্রবাসী এক যুবকের সঙ্গে।

এই ঘটনায় বৃষ্টি আক্তার এবং মির্জা খান তারা দুজনের মধ্যে মানসিক দূরত্ব ও তীব্র অভিমান তৈরি হয়। নিহত মির্জা খানের বড় ভাই মোঃ আবু সালেক মিয়া জানান, শনিবার ২১.০৩.২০২৬ তারিখ ঈদুল ফিতরের নামাজের পর, বৃষ্টি আক্তারের বাবা দুলামিয়া তাহার বাড়িতে রাতে খাবার জন্য দাওয়াত করে আমার ছোট ভাই মির্জা খান'কে। দাওয়াতের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন রাত আনুমানিক ০৯ টার দিকে পাশ্ববর্তী বৃষ্টি আক্তারের বাড়ি দাওয়াত খাইতে যায় আমার ছোট ভাই। 

প্রায় ১ঘন্টা পর তাদের বাড়িতেকে এসে অসুস্থতার কথা জানায়। আমার ছোট ভাই আরো আমাকে জানায় যে তাদের ঘরে ভাত খাওয়ার পর আমার ভিতরে অশান্তি ও ব্যথা অনুভব হইতাছে বলে শয্যাশায়ী হয়ে পড়ে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে বানিয়াচং সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে হবিগঞ্জ সদর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনার পর থেকে অভিযুক্ত বৃষ্টি আক্তার ও তার পরিবারের লোকজন পলতক আছে বলে জানা যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আরও জানান বানিয়াচং থানায়, ইতোমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ