ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই রাজবাড়ীর


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১০:৫৩:০৯
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই রাজবাড়ীর

 

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা ছিলেন।

গত বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে নদীর গভীর থেকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয় এবং ধাপে ধাপে মরদেহগুলো উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বাসিন্দারা রয়েছেন। এছাড়া কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার কয়েকজনও এই দুর্ঘটনায় প্রাণ হারান।

ঘটনার পরদিন জেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে এককালীন সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্যও পৃথক অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানো পরিবারগুলোতে চলছে গভীর শোক ও আহাজারি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ