ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১০:৪০:৪৭
সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। সাম্প্রতিক সময়ে সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একটি মামলায় তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ