ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুরঘাট বেতার কেন্দ্র ও স্বাধীনতার ঘোষণা নিয়ে মন্তব্য


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১০:১৯:৫৫
কালুরঘাট বেতার কেন্দ্র ও স্বাধীনতার ঘোষণা নিয়ে মন্তব্য কালুরঘাট বেতার কেন্দ্র ও স্বাধীনতার ঘোষণা নিয়ে মন্তব্য

 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের সংকটময় সময়ে যখন দেশ নেতৃত্বশূন্য অবস্থায় ছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা দেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তোলে এবং জনযুদ্ধ শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব, কারণ ইতিহাস থেকেই একটি জাতি সামনে এগিয়ে যাওয়ার শক্তি পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করা হয়। পরে একক সংগীত পরিবেশন করেন শিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু। শেষে নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ