ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১০:১৫:৫৫
সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান



এস.এম. জালাল উদদীন,  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমানের নেতৃত্বে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরবর্তীতে সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত “স্মৃতি চিরন্তন” স্মৃতিস্তম্ভ এবং “স্মৃতি ৭১” গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডিআইজি মহোদয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ডিআইজি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও মনোবলের প্রশংসা করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খানসহ সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

মহান স্বাধীনতা দিবসের এই আয়োজনের মাধ্যমে স্বাধীনতার চেতনা, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ