ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ২০:৪০:৩২
রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
 
রাজশাহী প্রতিনিধি :
 
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে এনজিও ফেডারেশন (এফএনবি)।
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজশাহী জেলা এফএনবি কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
 
সকাল ৯টায় নগরীর রাণীবাজারস্থ অলোকার মোড় ও চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. মহসিন আলী।
 
কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি শাহানাজ পারভীন।
 
স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত এফএনবি’র সদস্যভুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরণী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি এবং দিশা।
 
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ