পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশ যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে দিবসটি উদযাপন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শনসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তারা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী উপভোগ করেন অতিথিরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটি ঘিরে পঞ্চগড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স