ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাদেরীর মানবিক উদ্যোগ: হাসপাতালে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৪:২৭:৫৫
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাদেরীর মানবিক উদ্যোগ: হাসপাতালে খাবার বিতরণ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাদেরীর মানবিক উদ্যোগ: হাসপাতালে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান কাদেরী। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে তিনি রোগীদের মাঝে খাবার বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আতাউর রহমান কাদেরী বলেন, স্বাধীনতা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচিত হলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবেন।

এ সময় তিনি নিজ হাতে রোগীদের মাঝে খাবার তুলে দেন, যা উপস্থিত সবার মাঝে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

রোগী ও তাদের স্বজনরা আতাউর রহমান কাদেরীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ