ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলা ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে


আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১০:৫৪:১০
ওসমান হাদি হত্যা মামলা ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে ওসমান হাদি হত্যা মামলা ভারতে গ্রেপ্তার আসামিদের ফেরাতে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় নথিপত্র কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের আইনগতভাবে বাংলাদেশে হস্তান্তর করা যায়।

তিনি আরও জানান, মামলাটির তদন্ত কার্যক্রম এখনও চলমান। এর আগে চার্জশিট দেওয়া হলেও আপত্তির কারণে পুনরায় তদন্ত শুরু হয়েছে। এদিকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং তাদের দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুর থেকে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটকের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানেন না এবং বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন।

এছাড়া তিনি জানান, পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নত দেশের সঙ্গে আলোচনা চলছে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ