ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎গলাচিপায় পেট্রল-অকটেনের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ২২:৫৮:১৮
‎গলাচিপায় পেট্রল-অকটেনের তীব্র সংকট ‎গলাচিপায় পেট্রল-অকটেনের তীব্র সংকট

‎গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর গলাচিপায় পেট্রল ও অকটেনের সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এসব জ্বালানি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বুধবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রল ও অকটেন বিক্রয়কেন্দ্রে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

‎বর্তমান পরিস্হিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা, বিশেষ করে ভাড়াভিত্তিক চালকরা। প্রয়োজনীয় পেট্রল ও অকটেন না পাওয়ায় তারা নিয়মিতভাবে যাত্রী পরিবহন করতে পারছেন না। ফলেতাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে। 

‎অনেক চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, যারা বেশি দামে পেট্রল কিনতে পারছেন, তারাও বিপাকে পড়ছেন। অতিরিক্ত দামে জ্বালানি কিনতে বাধ্য হওয়ায় যাত্রীদের কাছ থেকেও বেশি ভাড়া নিতে হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যয় বেড়ে গেছে, যা নিম্নও মধ্য আয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

‎মিল্টন কুমার (৪৫) নামেএকজন সাধারণ ব্যবসায়ী বলেন, কিছু অসাধু জ্বালানি ব্যবসায়ী অধিক মুনাফার আশায় পেট্রল ও অকটেন মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তেল গোপন রেখে বাজারে সংকট দেখানো হচ্ছে, যাতে পরে বাড়তি দামে বিক্রি করা যায়।

‎মাহিয়ান আল জাহিদ (৩০) নামে একজন সাধারণ যাত্রী বলেন, বর্তমানে চলাচলের জন্য আগের মতো ভাড়া চালিত মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যায়, সেগুলোর জন্য অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তার ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, যা এই পরিস্হিতিতে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে উঠেছে।

‎রাব্বি তালুকদার (৩২) নামে একজন চাকরিজীবী জানান, তার চাকরির কাজে পৌরসভার বাইরে বিভিন্ন ইউনিয়নে যেতে হয়। নিয়মিত ভ্রমণের জন্য তিনি নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করেন।পৌরসভার বাইরে অনেক স্হানে প্রতিলিটার পেট্রল প্রায় ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। তিনি এ বিষয়ে প্রশাসনের তদারকি বাড়ানোর  দাবি জানিয়েছেন।

‎সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্হিরতা এ
বং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব সরবরাহ ব্যবস্হায় কিছুটা পড়তে পারে। তবে স্হানীয় পর্যায়ে কৃত্রিম সংকট ও অনিয়মই বর্তমান পরিস্হিতিকে আরও জটিল করে তুলেছে।

‎এ অবস্হায় বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ মজুতদারি বন্ধ করা এবং নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ