ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ২২:৫৫:৪৩
​স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি ​স্ত্রী পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 

রংপুরে বদরগঞ্জে স্ত্রী পরকীয়া নিষেধ করায় স্বামী ও তার ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর ও তার লোকজন বিরুদ্ধে। এ ঘটনায় গুরতর আহত দুজনকে বদরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ২৫ মার্চ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রামানিক পাড়া এই ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী এমরান আলী বলেন, আমি ও আমার স্ত্রী আঁখি বেগম দুজনেই কাজের সুবাদে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি। আমাদের একটি দুই বছরের ছেলে সন্তান রয়েছে। আমাদের সংসার সুখের ছিলো। ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে সেখানে অন্য একটি ছেলের সঙ্গে আমার স্ত্রী পরকীয়া জড়িয়ে পড়ে। ছেলেটির বাসা ঠাকুরগাঁও। আমি একাধিকবার স্ত্রীকে নিষেধ করলে আমার কথা শোনে না।

 এমনকি তার মা বাবাকে বললেও তারাও কোন গুরত্ব দেয়না।ঈদের ছুটিতে বাড়িতে এলে বিষয়টি তার বাবা মাকে আবারও বলি।তারা সালিশি সমাধানের জন্য একবার বলে আঁখি বেগম বাবার বাড়ি পাশের পার্বতীপুর উপজেলার খয়ের পুকুর দুর্গাপুর গ্রামে আসতে। আবার বলে বিষ্ণুপুরের প্রামানিক পাড়ায় আখি  বেগমের মামার বাড়িতে আসতে। এমরান আলী বলেন, তাদের কথা মত আমি আমার ছোট ভাই রায়হান আলী ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বুধবার সকালে প্রামানিক পাড়ায় আসলে। তারা কোন সালিসি সমাধান না করে আঁখি বেগম তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে ও আমার ভাই রায়হান আলীকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। দুজনেই সারা শরীরে রক্তাক্ত জখম  হলে স্থানীয়রা আমাদের দুই ভাইকে বদরগঞ্জে হাসপাতালে নিয়ে যায়।

 মুঠোফোন নম্বর না থাকায় আখি বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ