জুড়ীতে জাতীয় গণহত্যা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
আপডেট সময় :
২০২৬-০৩-২৫ ২১:২৫:১৫
জুড়ীতে জাতীয় গণহত্যা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত গণকবরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে উপজেলা প্রশাসন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী থানা, উপজেলা বিএনপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণকবরে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, এই গণকবর আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। তিনি অচিরেই এখানে একটি স্থায়ী শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের ঘোষণা দেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে।
এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকাবাসী দ্রুত স্মৃতি স্তম্ভ নির্মাণের বাস্তবায়ন দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স