পদ্মায় বাস ডুবি: ২ মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত, নিখোঁজ আরও অনেকে
আপডেট সময় :
২০২৬-০৩-২৫ ২০:৪০:২৯
পদ্মায় বাস ডুবি: ২ মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত, নিখোঁজ আরও অনেকে
রিপোর্ট:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ১১ জন যাত্রী জীবিত উদ্ধার হন। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস ফেরিতে ওঠার সময় পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স