ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যারাথন ফর ইউনিটি: ব্রাহ্মণপাড়ার নাইঘরে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ২০:২৯:৫২
ম্যারাথন ফর ইউনিটি: ব্রাহ্মণপাড়ার নাইঘরে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ম্যারাথন ফর ইউনিটি: ব্রাহ্মণপাড়ার নাইঘরে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ

মোঃ অপু খান চৌধুরী।। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নাইঘর গ্রামে ‘ম্যারাথন ফর ইউনিটি’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে স্থানীয় সামাজিক সংগঠন নাইঘর টুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রোববার অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতা শুরু হয় নাইঘর ঈদগাহ মাঠ থেকে। সেখান থেকে অংশগ্রহণকারীরা হরিমঙ্গল রেলস্টেশন পর্যন্ত গিয়ে টিকিট সংগ্রহ করে আবার নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ফিরে এসে দৌড় শেষ করেন। ব্যতিক্রমী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্দুল বারী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া কমফোর্ট হাসপাতালের পরিচালক মো:  সুলতান আহমেদ ও দৈনিক যুগান্তরের নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবুল কাশেম, হারুনর রশিদ মেম্বার,  আবদুল খালেক মেম্বার  সহ আরও অনেকে।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

আয়োজকেরা জানান, গ্রামের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে নাইঘর টুরিস্ট ক্লাবের।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ