ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১


আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ২০:২০:০২
জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১ জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১


জামালপুর প্রতিনিধি: 
জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫) মো. সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকটি যানবাহনে করে তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সন্দেহ হলে যানবাহনগুলো থামানো হয়। তাতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে চালকসহ ১১ জনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি অটোরিকশায় থাকা ১৫টি ড্রাম থেকে মোট তিন হাজার লিটার পেট্রোল জব্দ করে।

জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন- খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে এবং  এই বিষয়ে পরবর্তী  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ